ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ৩৪৩৩৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী সপ্তাহে ফ্রান্স, ব্রাজিল এবং প্যারাগুয়ে সফর করবেন। ল্যাটিন আমেরিকার সাথে তার দেশের সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ছয়দিনের এ সফরে কিশিদা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাত করবেন।
সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি নিয়মিত এক ব্রিফিংয়ে বলেন, ‘এ বছর  ব্রাজিল জি২০’র এবং পেরু এপেক্সের সভাপতিত্ব করছে। ফলে এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার বছর এবং এটি বিশ্বের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু।’
তিনি বলেন,‘জাপান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার এ সুযোগ কাজে লাগাতে চায়।’
জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, লুলার সাথে তার বৈঠকে কিশিদা দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ডিকার্বনাইজেশন এবং পরিবেশগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা চুক্তির আশা করা হচ্ছে।
তার দপ্তর আরো জানায়, ব্রাজিলে সফরের আগে, ‘বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান বিষয়ে আলোচনায় নেতৃত্ব দিতে কিশিদা ফ্রান্সে ওইসিডি’র বৈঠকে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat