ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৪৫৬৪৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
‘বর্তমান সরকার গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করেছে’ বলে মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের হাত ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে। পক্ষান্তরে বিএনপি গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনী ব্যবস্থা বলুন, গণতান্ত্রিক ব্যবস্থা বলুন বিএনপি সবকিছু ধ্বংস করার জন্য সবসময়ই অপচেষ্টা করে যাচ্ছে।’ 
আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক, কিন্তু তারা ক্রমাগত নিজেরাই ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হচ্ছে।
এদিকে মন্ত্রণালয়ে কাতারের আমিরের বাংলাদেশ সফর সম্পর্কে সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের আসামের পরিবেশ ও বন মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারীর সহধর্মিণী প্রখ্যাত লেখক গবেষক ড. রীতা চৌধুরী রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসত্রয়ী ‘নেভারল্যান্ড’ সিরিজের প্রথম বই ‘জিরো আওয়ার’ এবং বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র অহমিয়া ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করেন। ড. রীতা চৌধুরী, বাংলাদেশের বিশিষ্ট কবি আমিনুর রহমান এবং আসামের ‘ব্যতিক্রম’ প্রকাশনী সংস্থার পরিচালক ড. সৌমেন ভারতীয়া মোড়ক উন্মোচনে অংশ নেন।
এ ছাড়া আজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। 
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাকিস্তানের সাথে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি। 
ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সংস্থাটির সাথে দেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat