ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৩৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদে আগামী ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনমাস সকল প্রকার মাছ শিকার ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত  সভায়  মাছ শিকারের ওপর এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায়  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলায় বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূইয়া, জেলা মৎস্য কর্মকর্তা অধীর দাস, নৌ পুলিশ প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সুষম বংশবৃদ্ধির লক্ষ্যে হ্রদে তিনমাস মাছ আহরণের উপর  নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাছ আহরণ বন্ধকালীন সময়ে সরকারের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারো বেকার জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে। 
সভায় কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে  স্থানীয় বরফ কল বন্ধ থাকাসহ স্থানীয় বাজার ও কাপ্তাই হ্রদ মনিটরিং করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat