ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ২৩৪৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ এবং বেলা রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার  সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণের আয়োজন করে।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ সার বিতরণ অনুষ্ঠানে  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাস্কর বাড়ৈ সজল কুমার ভদ্র, প্রাঞ্জল নাগসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সদর উপজেলায় আউশের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০০০ কৃষকের মধ্যে ৫০০০ কেজি উফশী  জাতের আউশ ধানের বীজ, ১০০০০ কেজি ডিএপি ও ১০০০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ।  কৃষক প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডি এ পি সার দেওয়া হয়েছে। এসব সার ও বীজ দিয়ে ১০০০ কৃষক ১০০০ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদ করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat