ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৩৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘরহারা বৃদ্ধ চাঁন মিয়া ও মনোয়ারা বেগম দম্পতি এবং স্বপনকে দু'টি নতুন ঘর উপহার দিয়েছেন নাঙ্গলকোট উপজেলা প্রসাশন। নতুন ঘর পেয়ে  উৎফুল্ল ওই দুই পরিবার। বৃদ্ধ চাঁন মিয়া, মনোয়ারা বেগম দম্পতি ও স্বপনকে টিন সেডের পৃথক দু'টি নতুন ঘর হস্তান্তর করে দেয়া হয়। কুমিল্লা নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হওয়া বগি পড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবার। নাঙ্গলকোটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন নতুন ঘর করে দেওয়ার বিষয়টি  সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৭ মার্চ দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের  তেজের বাজার শিহর গ্রামের চাঁন মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম নিজ ঘরের পাশে বসে কাজ করছেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের একটি বগি ছিটকে এসে ঘরের ওপর পড়ে ঘর ভেঙে যায়। এসময় পার্শ্ববর্তী স্বপন মিয়ার ঘরেও একটি বগি পড়ে বসত ঘরটি তছনছ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে নতুন ঘর করে দেওয়ার ঘোষণা দেয়। সেই অনুযায়ী পৃথক দু'টি টিন সেডের ঘর বুঝিয়ে দেয় ওই দুই পরিবারকে। নতুন ঘর পেয়ে মনোয়ারা বেগম  বলেন, আমি নতুন ঘর পেয়ে আনন্দিত। আল্লাহ যেন নির্বাহী অফিসার-সহ তার পরিবারের  সবাইকে ভালো রাখে। স্বপন মিয়া বলেন, নতুন ঘর করার মত আমার তেমন কোন সামর্থ্য নেই, আমি উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাই আমাকে এ ঘরটি উপহার দেয়ার জন্য। এ ব্যপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন  বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত বগি  চাঁন মিয়া ও মনোয়ারা  দম্পতি এবং স্বপন মিয়ার বসত ঘরের উপর পড়ে তাদের ঘর গুলো ভেঙে যায়। তাৎক্ষণিক তাদের সঙ্গে কথা বলে দু'টি পরিবারকে ঘর নির্মাণের আশ্বাস দেই। সেই অনুযায়ী দু'টি ঘর নির্মাণ করে দিয়েছি এবং আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মুরগি এবং দুটি ছাগল কিনে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat