ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ২৩৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) সহায়তা কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় ৫৬ হাজার ৬শ ৬৮ পরিবারের জন্য ৫৬৬ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ঈদের আগেই এ চাল বিতরণ সম্পন্ন করতে  জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।  
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকার অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার গুলোর মাঝে  ঈদের আনন্দ ছড়িয়ে দিতে  ভিজিএফ সহায়তা হিসেবে চাল  বিতরণের সিদ্ধান্ত  গ্রহণ করে। জয়পুরহাট জেলার ৫ পৌরসভাসহ ৩২ ইউনিয়নের ৫৬ হাজার ৬শ ৬৮ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ  পরিবারকে ভিজিএফ সহায়তা হিসেবে চাল প্রদানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬৬ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল। এরমধ্যে রয়েছে পাঁচ পৌরসভার  ২১ হাজার ৫৬৫ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ ২১৫ দশমিক ৬৫০ মেট্রিক টন চাল এবং পার্চ উপজেলার জন্য  ৩৫ হাজার ১০৩ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ  পরিবারের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে ৩৫১ দশমিক ০৩০ মেট্রিক টন চাল। এতে প্রতি পরিবারকে দেওয়া হবে ১০ কেজি করে চাল।  ঈদের আগেই এ চাল বিতরণ  সম্পন্ন করার নির্দেশনা থাকায় ইতোমধ্যে উপজেলা ও পৌরসভা গুলোকে  বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।  
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র আরও জানায়, অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার চিহ্নিত করার জন্য ১২টি শর্ত দেওয়া হয়েছে  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। যার মধ্যে কমপক্ষে ৪টি শর্ত পূরণসাপেক্ষে এ ভিজিএফ সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্ত বা কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম। চলতি  সপ্তাহের  মধ্যে  বিতরণ কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat