ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২১৩৩২৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রা ডলারের স্বল্পতা কেটেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধা কেটে গেছে।
রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধা কেটে গেছে। যারা দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণিত হয়েছে।   
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি নিয়ে একটা সন্দেহ ছিল, দ্বিধা ছিল, সেগুলো কেটে গেছে। এরপর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি এসেছিল, তারা বলেছে, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রস্তাবের জন্য। তোমরা আগে প্রস্তাব দাও টাকা আমরা দেবো, টাকার কোনো অভাব নেই।
তিনি বলেন, ‘কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধা নেই। আমরা যেভাবে বাজেট তৈরি করি, সেভাবে এবারও বাজেট তৈরি হচ্ছে। ’
মাহমুদ আলী বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বলেছিল-আর এই তো বাংলাদেশ শ্রীলঙ্কা হলো। শ্রীলঙ্কা হয়ে গেছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী সব পণ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ দাম কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে।
সভায় ইআরএফ এর পক্ষ থেকে একগুচ্ছ বাজেট প্রস্তাব তুলে ধরা হয়। অর্থমন্ত্রী এসব প্রস্তাব আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করার আশ^াস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat