ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২৩৩৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে বঙ্গভবনে নিজেদের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৩’ হস্তান্তর করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদনটি হস্তান্তর করেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মানবাধিকার হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার। দেশের মানবাধিকার লঙ্গনের বিরুদ্ধে প্রতিকার গড়ে তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের মূল দায়িত্ব।
তিনি বলেন, দেশের যে কোন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেই সেখানে যাতে মানবাধিকার কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারে সেই লক্ষ্য নিয়েই কমিশনকে কাজ করতে হবে।
রাষ্ট্রপ্রধান বলেন, দেশের বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের  ঘটনা ঘটে, যেগুলো পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের মতো বিপর্যয় ঘটায়।
তিনি এসব কার্যক্রম বন্ধে সচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশনকে তাগিদ দেন।
রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এছাড়া তিনি মানবাধিকার কমিশনের বিভিন্ন স্থানে সহায়তা ও গৃহীত ব্যবস্থাদির তথ্য তুলে ধরেন।
এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. তানিয়া হক ও অ্যাডভোকেট কাওসার আহমেদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat