ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ৬৫৬৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তাতে সাড়া দেন এবং সুবিধামতো সময়ে এই সফর সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টস এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও এতে তাঁর অকুণ্ঠ সমর্থন এবং অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে ফলপ্রসু যোগাযোগ ও আয়োজনের মাধ্যমে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মার্কিন প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের কোন প্রধান বিচারপতির এটিই প্রথম সাক্ষাৎ।
এই সময় প্রধান বিচারপতির সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্যান্য বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ২২মার্চ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্র সফরে যান। সফর শেষে ৩১ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat