ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৯
  • ২৩৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সৈনিকদের আযান ও ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ শুক্রবার বাদজুম্মা পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। 
এসময় বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
গত ২৮ মার্চ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 
আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, ঢাকা’র সিপাহী মোঃ সাইফুল ইসলাম প্রথম স্থান এবং সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির সিপাহী খলিলুর রহমান  দ্বিতীয় স্থান অধিকার করেন। 
অপরদিকে ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর সিলেট’র সিপাহী মোঃ আজিজুর রহমান প্রথম স্থান এবং সেক্টর সদর দপ্তর ঢাকার সিপাহী মোঃ রাসেল আকন্দ দ্বিতীয় স্থান অধিকার করেন।
আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রাঙ্গামাটি সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat