ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৩৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলার ছেঁউড়িয়ায় আজ বাউল সম্রাট লালন সাঁই’র স্মরণোৎসব বা দোল উৎসবের উদ্বোধন করা হয়েছে। পবিত্র রমজানের কারণে তিনদিনের পরিবর্তে এবার একদিন উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ বিকেল ৩টায় লালন একাডেমির অডিটোরিয়ামে একদিনের এ উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে দিনব্যাপী উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব প্রমুখ। 
লালনের গান ও জীবন দর্শন নিয়ে মুখ্য আলোচনায় ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক এড. লালিম হক। একদিনের উৎসবের আয়োজনে একাডেমির অডিটোরিয়ামের নিচে, বাগানে যত্র-তত্র বাউল সাধুদের আগমন ঘটেছে। আসছেন প্রথমে লালন শাহের মাজারে ভক্ত-শ্রদ্ধা দিয়ে তার পর যার-যার আসন পেতে বসেছেন। আগত বাউল-সাধুদের একাডেমির পক্ষ থেকে সন্ধ্যায় অধিবাসে দেয়া হয় ইফতারি। রাত ১২টায় দেয়া হবে সাদা ভাত, মাছ, মশলাবিহিন তরকারী, ডাল দিয়ে পুর্ণ সেবা। আগত বাউল সাধুরা জানালো গত ৩০ বছরের মধ্যে এই প্রথম তারা সাঁইজীর দোল উৎসব তিনদিনের পরিবর্তে একদিনেই করলো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat