ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ২৩৪৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ শুক্রবার মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে ভয়াবহ বন্দুক হামলার ‘কঠোর’ নিন্দা জানিয়েছেন এবং ‘সন্ত্রাসী’ হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস ‘মস্কোর বাইরে একটি কনসার্ট হলে আজকের সন্ত্রাসী হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা করেছেন, যাতে অন্তত ৯৩ জন নিহত এবং ১শ’ জনের বেশি আহত হয়েছে’।
গুতেরেস ‘শোকসন্তপ্ত পরিবার ও জনগণ এবং রাশিয়ান ফেডারেশনের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’ তিনি এতে রাশিয়ার আনুষ্ঠানিক নাম উল্লেখ করেছেন।
নিরাপত্তা পরিষদ এ ঘটনায় সমবেদনা জানিয়েছে এবং ‘সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকান্ডের অপরাধীদের এবং মদদদাতাদেরকে জবাবদিহি করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য’ সমস্ত রাষ্ট্রকে ‘রাশিয়ান ফেডারেশনের সরকার, সেইসাথে অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছে।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।’
ইসলামিক স্টেট গ্রুপ শুক্রবার এই হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে ‘একটি বিশাল সমাবেশে’ হামলা চালিয়ে ‘নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat