ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫৬৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ নরসিংদীর মাধবদী পৌরসভার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) ‘ফ্যামিলি ডে ২০২৪’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন,  হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
এ সময় স্পিকার বিপিজেএ’র সদস্যসহ তাদের পরিবার-পরিজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এসময় আমন্ত্রিত অতিথিদের সাথে যাদুশিল্পী পি সি সাহার একটি ম্যাজিক শো উপভোগ করেন।
পরবর্তীতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকা-ে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
এর আগে স্পিকারসহ অতিথিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। 
অনুষ্ঠানে বিপিজেএ এর সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সহ-সভাপতি মশিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাজিদুল হক (বিডিনিউজ) ও দপ্তর সম্পাদক জেসমিন মলি (দৈনিক সকাল সন্ধ্যা) এবং কার্যনির্বাহী সদস্য আজমল হক হেলাল, এমরান হোসাইন শেখ, সামসুদ্দিন আহমেদ, মুহাম্মদ সাইফুল্লাহ ও মিজানুর রহমানসহ এসোসিয়েশনের সর্বস্তরের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
নরসিংদী জেলার জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সদস্য, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ড্রিম হলিডে’র ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat