ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৩২৩৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র লোহিত সাগরগামী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মনুষ্যবিহীন তিনটি জাহাজ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সোমবারের এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মনুষ্যবিহীন তিনটি জাহাজ, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ধ্বংস করেছে। হুতিরা এসব ব্যবহার করে লোহিত সাগরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। 
মার্কিন সামরিক বাহিনী আরো বলেছে, আত্মরক্ষার্থে সানার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিট এবং রাত ১১টা ৪৫ মিনিটে এসব হামলা ছালানো হয়।
সেন্টকম বাহিনী নিশ্চিত ছিল এসব অস্ত্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌ জাহাজে হামলায় ব্যবহৃত হতো। 
উল্লেখ্য, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আটটি অবস্থান লক্ষ্য করে ১৮টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
রোববার হুতি’র সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এসব হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে।
গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আমেরিকান ও ব্রিটিশ জাহাজে হামলা চালাতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat