ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৩৪৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে রূপালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সিলেটের এয়ারপোর্ট রোডের এডভেঞ্চার ওয়ার্ল্ডে আয়োজিত রূপালী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৩টি জোনাল অফিসের জোনাল প্রধানগণ, ৫১ টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন। এছাড়াও সিলেট বিভাগের রূপালী ব্যাংক পিএলসি এর অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাগণ উপস্তিত এ সম্মেলন উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রূপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠানে যদি সেবার মান উন্নত হয়, তবেই সেই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আর জীবনে তারাই সফল যারা জীবনে বহুদূর যায়। আমি আপনাদের নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।
তিনি বলেন, রূপালী ব্যাংকের বর্তমান অবস্থান আপনাদের সকলের সহযোগিতার ফসল। গ্রাহকরা ভালো সার্ভিস পেয়ে আসছে বিধায় রূপালী ব্যাংকের আজকের এই অবস্থান। মহান রাব্বুল আল আমিন আমাদের মনের আকাক্সক্ষ পূরণ করে দিয়েছেন। আমরা যেন গর্ব করে বলতে পারি আমরা রূপালী ব্যাংকের কর্মী। আগামীতে যাতে রূপালী ব্যাংক আরো সফলতা অর্জন করে সেজন্য তিনি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ব্যাংকার কমল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান, নুরুল ইসলাম খান, প্রশান্ত কুমার শীল এবং পিও শেখ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এ ছাড়া ও রূপালী ব্যাংক পিএলসি এর বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ  এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat