ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৬৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রত্যেকবার যখন আমরা জনগণের ভোটে নির্বাচন দেয়, তখন বিএনপি-জামাত ষড়যন্ত্র শুরু করে। যাতে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কসবা-আখাউড়া আসনে আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার এমপি নির্বাচিত হওয়ায় এবং তৃতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা না পায় সেজন্য বিএনপি-জামায়াত দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে। আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন। এই চেষ্টা যদি কেউ করে তাকে আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেবেন। আশা করি, আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
জনগণের সমর্থনে প্রত্যেকবার শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র ধ্বংস করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারা শেখ হাসিনার সরকার চায়। আমরা শেখ হাসিনার নেতৃত্বে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে সারাবিশ্বে মর্যাদার আসনে বসবে। আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করে রাখলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো।
বিপুল ভোটে নির্বাচিত করায় আনিসুল হক কসবা-আখাউড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার আমার জন্য দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি।
এ সময় তিনি মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. শাহজাহান আলম সাজু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat