ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৪৩৪৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী পাঁচ বছরে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তাদের দশা হবে মুসলিম লীগের মতো। তারা এখন তাদের  হতাশ কর্মীদের উজ্জীবিত রাখতে বিভিন্ন মিডিয়ায়  সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভাগনা কমিউনিটি সেন্টারে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে স্মার্ট  বাংলাদেশ হিসেবে পরিচিত। মেট্রোরেল, পদ্ধা সেতু, কর্ণফুলী টানেল, রাস্তা ঘাট, স্কুল, কলেজসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল বিএনপি। তারা এখনও  দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে । 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি, শফিউল আযম খান বারকু, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat