ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৫৪৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দু’টি বাণিজ্যিক জাহাজে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার চালানো হামলাটি ছিল তাদের সর্বশেষ হামলা।
হোয়াইট হাউস এবং ইরান সমর্থিত বিদ্রোহী গ্রুপটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র
এদিকে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অব্যাহত হামলা সত্ত্বেও বিদ্রোহী গ্রুপটি লোহিত সাগরে তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত এবং বাকি দু’টিকে মার্কিন নৌ ডেস্ট্রয়ার দিয়ে ভূপাতিত করা হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, যে দু’টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার একটি ছিল আমেরিকান পতাকাবাহী।
অপরটি সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় কমান্ড কিছু বলেনি।
জাহাজ দু’টি থেকে হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
এদিকে ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। হুথিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat