ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৪৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুঁচকির অস্ত্রোপচারের কারনে আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড এন্থনি মার্শাল। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইউনাইটেডের মেডিকেল স্টাফদের সাথে আলোচনা করেই মার্শাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে। 
২০১৫ সালে মোনাকো থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসা মার্শালের এ বছরই হয়তো ইউনাইটেডের সাথে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তার সাথে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে জুন পর্যন্ত। ইউনাইটেডর এক বছরের সরাসরি চুক্তির বিষয়টিতে খুব একটা আগ্রহ দেখায়নি। আসন্ন গ্রীষ্মেই তিনি ফ্রি এজেন্টে দল ছাড়তে পারবেন।
গত ৯ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হবার ম্যাচটির পর আর মাঠে নামতে পারেননি মার্শাল। প্রথমে অসুস্থতার কারনে তিনি মাঠের বাইরে চলে যান। এরপর কুঁচকির ইনজুরি দেখা দেয়। এবারের মৌসুমে ১৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন। এনিয়ে নবম মৌসুমে সব মিলিয়ে মার্শাল ৩১৭ ম্যাচে ৯০ গোল করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat