ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৪৪৪৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় আজ কৃষি জমির মাটি বিক্রির অপরাধে জাকের হোসেন বাবলু নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
আজ শুক্রবার বিকালে সিন্দুরপুর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন। 
দন্ডিত জাকের হোসেন বাবলু উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের বাসিন্দা। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জানান, ভূমি মালিক অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকের হোসেন বাবলুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একলাখ টাকা জরিমানা করা হয়। 
অভিযানকালে দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat