ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৪৩৫৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর রুমকি সেন গুপ্তসহ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশে^র আর্থিক মন্দার মধ্যেও শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
শিক্ষা মন্ত্রী বলেন, আপনারা অবশ্যই সরকারের এ অবদানের কথা মনে রাখবেন। বর্তমান সরকারই পারে দেশকে উন্নতির শিখড়ে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকেই স্মার্ট সিটিজেনে পরিনত হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat