ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৫৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের  ক্ষেপণাস্ত্র হামলায় বৃহস্পতিবার ৪ শিশুসহ ৭জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি প্রাদেশিক গভর্নর আলিরেজা মারহামাতিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘পাকিস্তান ইরানের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।’ 
তিনি আরো জানান, এই হামলায় নিহত ৩ নারী ও ৪ শিশুর কেউ ইরানি নাগরিক নয়।
গভর্নর জানান, পাকিস্তান সীমান্তে সারাভান নগরীর কাছে একটি গ্রাম লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর এএফপি’র।
ইরানের ‘মেহর বার্তা সংস্থা’ এরআগে গোলোযোগপূর্ণ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু লোক আহত হওয়ার খবর জানায়।
পাকিস্তানে ‘সন্ত্রাসী’ আস্তানায় ইরান হামলা চালানোর দুই দিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। ওই হামলায় অন্তত দুই শিশু নিহত হয়।
বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহ নাহিয়ান বলেন, তেহরান পাকিস্তানে একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ টার্গেট করে হামলা চালিয়েছিল।
তিনি বলেন, ইরানের দক্ষিণ-পূর্বে জিহাদি গোষ্ঠী জইশ আল-আদলের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় এসব হামলা হয়। ২০১২ সালে গঠিত জইশ আল-আদল গোষ্ঠীটিকে তেহরান একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat