ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৫৬৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি  মো. দিদার আহম্মেদ প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আগামী ১৪ জানুয়ারি অবসরে যাচ্ছেন। 
ডিএমপি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর অবসর উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১জানুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে দিদার আহমেদ অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর অবসর জীবন ও সুস্থতা কামনা করেন।
সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম প্রমুখ।
মো. দিদার আহম্মেদ তার বক্তব্যে দীর্ঘ কর্মময় জীবনে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মো. দিদার আহম্মেদ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রংপুর, যশোর, রাজশাহী ও বান্দরবান জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি খুলনা রেঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং এন্টি টেররিজম ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভোরিকোস্টে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat