ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৫৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে মিয়ানমারের প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে ‘প্রচন্ড’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
আজ শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দনম বার্তায় রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমারের প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেন, মিয়ানমারের জনগণ, মিয়ানমার ইউনিয়নের প্রজাতন্ত্র সরকার ও তার নিজের পক্ষ থেকে ‘বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আমি শেখ হাসিনাকে অত্যন্ত আনন্দের সাথে আমাদের উষ্ণতম অভিনন্দন জানাচ্ছি।’
তিনি অভিনন্দন বার্তায় আরো বলেন, ‘আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের এই আস্থা ও অপ্রতিরোধ্য সমর্থন আপনার ও গত এক দশকে আপনার নেতৃত্বের প্রতি জনগণের দৃঢ় অনুমোদনের স্পষ্ট প্রতিফলন।’
তিনি বলেন, ‘আমি শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ এবং আমাদের দুই দেশের জনগণের জীবিকার অগ্রগতি ও পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহী।’
মিয়ানমারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল ও ব্যক্তিগত সুখ এবং সেই সাথে তাঁর ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।
পৃথক এক বার্তায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে ‘প্রচন্ড’ নেপাল ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।
শুভেচ্ছা পত্রে তিনি বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক সমর্থন, বোঝাপড়া ও সহযোগিতার পাশাপাশি দু’দেশের জনগণের মধ্যে শক্তিশালী যোগাযোগ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘পারস্পরিক স্বার্থের বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আমরা পরস্পরকে সহযোগিতা করে আসছি।’
তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা রয়েছে এবং শক্তি, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রগুলোতে এই সম্পৃক্ততা ক্রমাগত বাড়ছে।
প্রচ- বলেন, ‘নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বহুমুখী সম্পর্ক আরো জোরদারে এবং দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে আমি শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠভাবে এই কাজ চালিয়ে যেতে চাই।
প্রচ- শেখ হাসিনাকে তাঁর সুবিধাজনক সময়ে নেপাল সফরের আমন্ত্রণ জানান। তিনি তাঁর স্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat