ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৫৪৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ পঞ্চম মেয়াদে জন্য নির্বাচনে বিজয়ী হওয়ায় কানাডার পাঁচ সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য।
৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে কানাডার এমপিরা বলেছেন, ‘এটি সত্যিই আপনার এবং আপনার সহকর্মীদের জন্য একটি কৃতিত্ব।’
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এটি গণমাধ্যমে প্রচার করেছে।
কানাডার এই এমপিরা হলেন- ব্র্যাড রেডেকপ, সালমা আতাউল্লাহজান, কেভিন ওয়াহ, ল্যারি ব্রক ও কেন হার্ডি।
তারা চিঠিতে বলেছেন, ‘আমরা কানাডা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় আছি এবং সেই লক্ষ্যে আপনার ও আপনার সরকারের সাথে কাজ চালিয়ে যাব।’
তারা প্রধানমন্ত্রীকে শুভ কামনা জানান এবং তাঁর নেতৃত্বে গঠিত নতুন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat