ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৪৫৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ফোর্বসকে দেওয়া একটি সাক্ষাত্কারের একটি বিষয় কেটে নেটিজেনরা কারিনাকে বিপদে ফেলে দিয়েছে। সেখানে কারিনা কাপুর তার প্রিয় অভিনেত্রী টাবুর প্রশংসা করে কথা বলার প্রেক্ষিতে নতুনদের সাথে তুলনা করেছেন। আর তাতেই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে।
ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে কারিনা বলেন, ‘বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনও বেশি পরিশ্রম করেন রানি মুখোপাধ্যায় এবং টাবু। আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। রানি সব দিক দিয়েই সিনেম্যাটিক। তিনি যে চরিত্রেই অভিনয় করুক না কেন, পর্দায় সেই চরিত্রেই নিজেকে ঢেলে নেন। আপনি তার থেকে আপনার চোখ সরাতে পারবেন না।
তিনি আরো জানান, টাবুও ভারতীয় শিল্পে আমার দেখা সেরা অভিনেত্রীদের মধ্যে এক জন। বয়স তাদের পারফরমেন্সে কোন ছাপ ফেলতে পারেনি। তারা দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। আমরা তো সকলেই এখানে বিনোদন দিতে এসেছি। বয়স কীভাবে গুরুত্বপূর্ণ? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই অভিনেত্রীরা বয়সে অনেক ছোটদের তুলনায় ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। তাই এরকম ধরনের প্রশ্ন করা উচিত নয়। কই আপনারা অভিনেতাদের বয়স নিয়ে প্রশ্ন করেন না। বয়সের শংকায় কী শুধু নারীরাই থাকবে? এটা কেন। এর আমুল পরিবর্তন হওয়া উচিত।’
কারিনা কাপুরকে শিগগিরি হংসল মেহতার ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ দেখা যাবে। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশও হবে তার। একইসঙ্গে ‘দ্য ক্রু’-তে দেখা যাবে। যেখানে কারিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিত্ দোসাঞ্জ। রোহিত শেঠির কপ ড্রামা ‘সিংহাম এগেইন’-একটি বিশেষ চরিত্রে কাজ করছেন কারিনা কাপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat