ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৪৫৪৫৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া বেলগোরোদ নগরীতে বেসামরিক নাগরিকদের ওপর শনিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে।
একইসঙ্গে দেশটি এ হামলার প্রেক্ষিতে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। সেখানে  বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করে চালানো এ হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছে। খবর এএফপি’র।
মস্কো বলেছে, ইউক্রেনকে এ হামলার শাস্তি ভোগ করতে হবে। হামলার প্রতিশোধ গ্রহণে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন নগরীতে রকেট ও ড্রোন হামলা জোরদার করেছে।
রাশিয়ার আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জোরালো দাবি করে বলেছেন, কিয়েভ একটি ক্রীড়া কেন্দ্র, একটি আইস রিঙ্ক এবং একটি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালায়।
তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলায় হতাহতের সংখ্যা বাড়ানোর জন্য তারা ক্লাস্টার বোমা ব্যবহার করে।’
‘এটি ছিল একটি বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একেবারে পরিকল্পিত ও নির্বিচার হামলার ঘটনা।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি উভয়ই রোববার নববর্ষের প্রাক্কালে ভাষণ দেবেন।
এদিকে বেলগোরদে হামলার একদিন পর ইউক্রেন বলেছে যে দেশটির বিভিন্ন নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং আরো অনেক লোক আহত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে শনিবার নতুন করে চালানো হামলায় আরো বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat