ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৬৫৫৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হলো পরগাছা। এ পরগাছার অস্তিত্ব রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে। 
তিনি বলেন, বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বাদ পড়েছে, কেন বাদ পড়েছে? শুধু তারা ফাউল করে। তাদের আর রাজনীতির মাঠে খেলার সুযোগ নেই।   
ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এক পথ সভায় একথা বলেন। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।  
তারেক রহমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে লন্ডনে বসে, দন্ডিত আসামি তারেক রিমোট কন্ট্রোলে বিএনপি চালায়। তারেক মনে করেছে বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালে অসহযোগ হয়েছে, আজ তারেকের কথায় অসহযোগ হবে। বরং বাংলাদেশের জনগণ তারেকের সঙ্গে অসহযোগিতা করবে, অসহযোগ করে বিএনপি নামক পরগাছাকে হটিয়ে দেবে।  
বিএনপির অসহযোগ আন্দোলনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দিবে না, ট্যাক্স দিবে না। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে ঘোড়াও হাসে।
ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, ক্ষমতার মঞ্চে আমরা শেখ হাসিনাকে আবারও চাই। গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। স্বাধীনতা ও উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।  
নিজ এলাকার উন্নয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই কবিরহাট এক সময় অবহেলিত ছিল এখানে গত ১৫ বছরে বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নের ধারা রক্ষা করতে হলে ৭ তারিখ ফাইনাল খেলায় জিততে হবে। 
এ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। 
এর আগে সকালে ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ আসনের কোম্পানীগঞ্জের বসুর হাট, শান্তির হাট, রংমালা বাজার, বাংলা বাজার, পেশকার হাট, নতুন বাজার টেকের বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat