ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৫৬৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়াশিংটনের পূর্বের অসমর্থিত খসড়া প্রস্তাবটিতে সমর্থনের ইঙ্গিত দেওয়ার পর শুক্রবার ইসরায়েল-হামাস যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোট নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তুত।
কয়েকদিন বিলম্বের পর এএফপি’র দেখা খসড়াটির সর্বশেষ সংস্করণে অবিলম্বে নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জরুরি পদক্ষেপ নেওয়ার ও শত্রুতা বন্ধের  টেকসই শর্ত তৈরি করার আহ্বান জানানো হয়েছে। তবে চুক্তিটি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায় নি। খবর এএফপি’র।
মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেছেন, প্রস্তাবটি আনা হলে আমরা এটিকে সমর্থন করব।
প্রস্তাবটি ‘খুব শক্তিশালী’ ও ‘আরব গ্রুপের সম্পূর্ণ সমর্থিত’ বলে উল্লেখ করে তিনি খসড়া প্রস্তাবকে শিথিল করার কথা অস্বীকার করেন।
গাজার অবনতিশীল পরিস্থিতি ও ক্রমবর্ধমান মৃতের সংখ্যার পটভূমিতে এসেছে। ম্যানহাটনে জাতিসংঘ সদর দফতরে কূটনৈতিক বিতন্ডার ফলে এই সপ্তাহে ভোট স্থগিত করা হয়েছিল।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেন, খসড়াটির কিছু কথা অবাস্তব। তিনি বিশেষভাবে ভেটো-ক্ষমতাসম্পন্ন রাশিয়ার কথা উল্লেখ করে বলেন, খসড়াটি শেষ পর্যন্ত রাশিয়ার দীর্ঘস্থায়ী যুক্তি ‘যুদ্ধবিরতি অপরিহার্যের’ বিরুদ্ধে যায়। তাই খসড়াটি সমর্থন করতে পারবে কি-না তা নিয়ে রাশিয়াকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।
এএফপি’র মতে সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় খসড়া প্রস্তাবটির সংস্করণে, সমঝোতা সুরক্ষিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংশোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat