ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৪৫৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ময়মনসিংহে দিন ব্যপী  নানা কর্মসূচির  মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
শনিবার ভোর ৬.৩৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদ বেদিতে। এছাড়া ও সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রথমেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এরপর সির্টি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, মুক্তিযোদ্ধা, জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন,  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ  শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দিবসটি উপলক্ষে সকাল ৮টায় নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, এ সময় রেঞ্জ  ডিআইজি, জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগে নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। এছাড়াও  দিনের অন্যন্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধের সংবর্ধনা। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মুক্তিযুদ্ধা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী,মুক্তিযুদ্ধ  ও জাতির পিতা  বঙ্গবন্ধুকে  নিয়ে  ডকুমেন্টারি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat