ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫৬৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লেক টোবার কাছের একটি গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। সোমবার একজন উদ্ধার কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
শুক্রবার রাতে উত্তর সুমাত্রা দ্বীপের একটি গ্রামের আবাসিক এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এক ব্যক্তি ও ৭৮ বছর বয়সী এক মহিলা মারা যায়। এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ভেসে যায় এবং একটি হোটেল ধসে পড়ে।
মেদান অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বুডিওনোর প্রধান এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হলেও উদ্ধারকর্মীরা সোমবার আরেকটি লাশ উদ্ধার করেছে।
নিখোঁজদের মধ্যে ছয় ও আট বছর বয়সের শিশু রয়েছে।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানায়, দুর্যোগ কবলিত ওই গ্রাম থেকে ১৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat