ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৪৫৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পীদের কণ্ঠে 'বিজয়ের উল্লাস-২০২৩' শীর্ষক পাঁচটি দেশাত্মবোধক গানের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় 'নূর ক্রিয়েশনস'-এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
'নূর ক্রিয়েশনস' -এর প্রধান মুরাদ নূরের সুরে এবং প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানের সংগীত পরিচালনায় 'বিজয়ের উল্লাস-২০২৩' শীর্ষক পাঁচটি দেশাত্ববোধক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিক বাবু, সাব্বির জামান, মোহাম্মদ আলতাফ হোসেন, মোমিন বিশ্বাস, মাটি রহমান ও স্মরণ। গানগুলো রচনা করেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, শহীদুল্লাহ ফরায়জী, গোলাম মোর্শেদ, ডা. রুখসানা পারভীন ও রাসেল আশেকী। প্রকাশনা অনুষ্ঠান উদ্বোধন করেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরেণ্য গীতিকবি গোলাম মোর্শেদ, নন্দিত গীতিকবি রাসেল আশেকী, গীতিকবি ও চিকিৎসক ডা. রুখসানা পারভীন সুরমা। শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন জননন্দিত নির্মাতা ও অনুষ্ঠানের আহবায়ক বদিউল আলম খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদী খান। সঞ্চালনা করেন সাদিয়া রশ্নি সূচনা।
প্রকাশনা উপলক্ষ্যে 'নবরস' সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্যানুষ্ঠানে কোরিওগ্রাফি করেন সৈয়দা শামছি সায়েকা। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন দলটির নৃত্য শিল্পীগণ।
উল্লেখ্য, 'বিজয়ের উল্লাস' শীর্ষক পাঁচটি মৌলিক দেশাত্ববোধক গানের অ্যালবামে চারটি সলো ও একটি কোরাস গান স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat