ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৫৭১৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আজ মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে আওয়ামী লীগ।
বিজয়ের মাসের প্রথমদিন আজ শুক্রবার বিকালে চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।
এ আলোচনাসভায় সম্মানীত অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরে বিজয় র‌্যালি বের করে জেলা শ্রমিক লীগ।এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।
জেলা শ্রমিক লীগের জেলা কমিটির সভাপতি আরব আলী ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat