ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৫৭০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সঠিক সময়ে নির্বাচন হবে। কোন দলের জন্য নির্বাচন থেমে থাকবে না, বাধা দিলেই কঠোর হাতে দমন করা হবে। 
আজ মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ঘোষণা করেন।  
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে কে আসলো, আর কে আসলো না, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। অধিকাংশ রাজনৈতিক দলের অংশগ্রহনের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কাল পরশুর মধ্যে তফসিল ঘোষণা হবে। এই নির্বাচন বাধাগ্রস্থ করতে বিএনপি ও তার সমমনা দলগুলো তৎপরতা চালাচ্ছে। এতে কোন লাভ হবে না।
মেডিকেল কলেজ ও হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে পরে বেলা ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। 
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা ও সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কলেজের প্রকল্প পরিচালক সরোয়ার জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী প্রমুখ বক্তব্য রাখেন।   
উল্লেখ্য, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে ২০১৩ সালে ২০ একর জায়গার উপর কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ৩১ অক্টোবর এর নির্মাণ কাজ শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat