ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৫৪৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পায়ে চোট পাওয়ায় ২০২৬ বিশ^কাপ বাছাইপর্বে  কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন দ্ ুম্যাচ খেলতে পারছেন না ব্রাজিল ফুটবল দলের  গোলরক্ষক এডারসন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ তেকে এ কথা জানানো হয়েছে। 
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার স্টামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ৪-৪ গোলে ড্র হওয়া ম্যাচে ইনজুরিতে  পড়েন  ম্যানচেস্টার সিটির ৩০ বছর বয়সি গোল রক্ষক এডারসন। ফলে আগামী বৃহস্পতিবার ব্যারানকুইলায় কলম্বিয়া এবং ২১শে নভেম্বর রিও ডি জেনিরোতে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তার বদলি হিসেবে  অ্যাথলেটিকো পারানায়েন্সের  গোলরক্ষক বেন্টোকে ডেকে পাঠিয়েছেন ব্রাজিলীয় কোচ ফার্নান্দো দিনিজ। 
বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অপরাজিত আর্জেন্টিনা। আঞ্চলিক প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ব্রাজিল ও উরুগুয়ের চেয়ে পাঁচ  পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। এদিকে বলিভিয়ার বিপক্ষে জয় পেলেও ভেনেজুয়েলার সঙ্গে ড্র এবং উরুগুয়ের কাছে হেরে গেছে ব্রাজিল।
কানাডা, মেক্সিকো এবং যুক্তরাস্ট্রের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপে ওই মহাদেশ থেকে (দক্ষিন আমেরিকা) ছয়টি দল অংশগ্রহনের সুযোগ পাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat