ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৫৭২২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় আজ মঙ্গলবার সকাল ১০টায় নানা আয়োজনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩।বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারি আকার ধারন করছে। সে কারণে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব। জয়পুরহাট ডায়াবেটিক সমিতি বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরীাক্ষ শোভাযাত্রা ও সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে " ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন"। জয়পুরহাট শহরের বাবু পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে আসে। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, , ডাঃ ফাতেমাতুজহুরা, ডাঃ মামুন ইসাহাক প্রমূখ। বক্তারা বলেন, জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুই শতাধিক নারী- পুরুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat