ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৬০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন’-এ প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল নয়টায় নাটোর ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারনে হৃদরোগ, স্ট্রোক, কিডনী জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারিরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে  ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
নাটোর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য ডাঃ আবুল কালাম আজাদ, সমিতির ডক্টর-ইন-চার্জ ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ রোজ প্রমুখ।
এরআগে নাটোর পৌরসভা প্রাঙ্গন থেকে বের হওয়া পদযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক সমিতি হাসপাতালে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে নাটোর ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূিচ শুরু করেছে। জেলা প্রশাসক এ কর্মসূচি উদ্বোধন করেন। বিকেলে কাচারি মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat