ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৬৭৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রায় ৭শ’ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলাবাসীর বহুল প্রত্যাশিত কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি দেশের আরও প্রায় ২৫টি প্রকল্পের সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইতিমধ্যে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, হাসপাতালের আউট ও ইনডোর, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন, ভেতরের রাস্তা, প্রধান ফটক, ভেতরের আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জামাদি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।  
উদ্বোধনের জন্য মেডিকেল কলেজকে সজ্জিত করা হয়েছে। মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সকাল ১১টায় মেডিকেল কলেজের সামনে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। 
উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া অংশ থেকে সংযুক্ত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, কলেজের প্রকল্প পরিচালক ডা. সরোয়ার জাহান চৌধুরী, কলেজের অধ্যক্ষ ডা. দেলবার হোসেনসহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ স্থানীয় সুধীজন। 
উল্লেখ্য, ২০১৩ সালে কুষ্টিয়া শহরের লাহিনীপাড়া এলাকায় ২০ একর জায়গার ওপর ২৭৫ কোটি টাকা ব্যয় ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat