ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৮০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। 
প্রতিমন্ত্রী আজ রোববার সিংড়াতে উপজেলার ৭০০ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ১৫০টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসাসমূহের অধ্যক্ষ ও মহতারিমবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি প্রদান এবং দাওরাহ্ হাদিস ডিগ্রিকে মাস্টার্স সমমান প্রদান করেছেন। এরফলে আরবী শিক্ষা গ্রহন করে এদেশের লক্ষ লক্ষ মানুষ দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী ইসলামী মূল্যবোধ লালন করেন, ধর্মীয় অনুশাসনের মধ্যে জীবন যাপন করেন। তিনি ঘোষণা দিয়েছেন, এদেশে ইসলাম বিরোধী কোন আইন হবে না। ফিলিস্তিনী মুসলিমদের উপরে ইসরাইলী হামলার নিন্দা প্রদানসহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সকল মসজিদে দোয়া মাহফিল আয়োজনে নির্দেশনা প্রদান করেন।
পলক আরো বলেন, নির্বাচন আসলেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর কাজ শুরু হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলেই ইসলামের বেশী প্রসার ঘটেছে। সকল ধর্মীয় প্রতিষ্ঠান এখন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দৃষ্টিনন্দন হয়েছে। আলেম-উলামাবৃন্দ সম্মানীত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat