ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৬৮০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় জেলায় সর্বাত্মক প্রস্তুতি  গ্রহণ করা হয়েছে।  আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়- ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৩ টি সাইক্লোন সেল্টার। ১৩ হাজার ৮৬০ জন সিপিপি ও ২ হাজার রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক। দুর্যোগকালীন সময়ের জন্য গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। একইসাথে খোলা হয়েছে জেলার ৭ উপজেলায় ৮টি কন্ট্রোল রুম। 
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় জেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক করতে সিপিপি ও রেডক্রিসেন্ট’র সদস্যরা কাজ করছে। সাগরে থাকা সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে। প্রস্তুতকৃত ৭৪৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। অধিক ঝুঁকিতে থাকা চরাঞ্চলের মানুষদের কোস্টগার্ডের মাধ্যমে মূলভূখন্ডে নিরাপদে আনার কাজ চলছে। 
তিনি জানান, প্রতিটি আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে সকলের সাথে যোগাযোগ করা হচ্ছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় হামুন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। 
সভায় জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক মো আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোলায় সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা রয়েছে। একইসাথে গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। ক্রমশই উত্তাল হয়ে উঠছে মেঘনা নদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat