ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৫৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ উপ-মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শনিবার ভোর রাত ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন তার ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে গত ৯ অক্টোবর  তিনি ব্রেইন স্টোক করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সার্পোটে নেয়া হয়েছিল। গুণী এ রাজনীতিবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার দুপুর ১২টায় তার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বার বনকুটে প্রথম জানাজা এবং বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় দ্বিতীয় জানাজা নামাজ শেষে রাজধানীর বানানী কবরস্থানে দাফন করা হবে  বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat