ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৮০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল এবং হামাস যুদ্ধের সাথে জড়িত পুলিশ হামলায় এক মুসলিম মহিলা এবং ছয় বছর বয়সী শিশুকে উপুর্যপুরি ছুরিকাঘাত করার অভিযোগে রোববার জোসেফ জুবা নামের এক মার্কিন বাড়িওয়ালার বিরুদ্ধে হত্যা এবং ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
২৬ বার ছুরিকাঘাত করার কারণে শিশুটি হাসপাতালে মারা যায়, তবে ৩২ বছর বয়সী শিশৃুটির মা শনিবারের ‘জঘন্য’ হামলা থেকে আপাতত বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। ইলিনয়ের উইল কাউন্টির শেরিফের অফিসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
শেরিফের অফিস জানায়, হামাস ও ইসরাইলিদের সাথে চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ৭১ বছর বয়সী জোসেফ জুবা নামের এক বৃদ্ধ মা-শিশুকে ছুরকাঘাত করে। কারণ, তারা মুসলিম ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শিকাগোর (৬৪ কিলোমিটার ৪০ মাইল) পশ্চিমে হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
শেরিফের কার্যালয় বিশদ বিবরণ বা ভিকটিমদের জাতীয়তা দেয়নি, তবে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের শিকাগো অফিস শিশুটিকে ফিলিস্তিনি-আমেরিকান বলে বর্ণনা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যে মহিলাটি ৯১১ নম্বরে কল করতে সক্ষম হয়েছিল যখন সে বাড়িওয়ালার সাথে লড়াই করেছিল।
শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাসভবনের ভিতরের একটি শয়নকক্ষে দু’জনকে খুঁজে পেয়েছেন। উভয় বুকে ধড় এবং উপরের অংশে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় ছেলেটির পেট থেকে সাত ইঞ্চি লম্বা ছুরি বের করা হয়।
পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় জুবা বাসভবনের ড্রাইভওয়ের কাছে মাটিতে বসে আছে।  হত্যা,খুনের চেষ্টা এবং ঘৃণামূলক অপরাধের দু’টি অভিযোগে অভিযুক্ত হওয়ার আগে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat