ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৭৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর   শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত মহাসমাবেশ শেষে বিকেলে টঙ্গীপড়ায় তাঁর পৈত্রিক নিবাসে যান এবং বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা-যশোর রেল সংযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়ার বাসভবনে এক রাত কাটিয়ে প্রধানমন্ত্রীর আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এবং বিকেলে তিনি গণভবনে পৌঁছাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat