ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮১২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না।
তিনি আজ রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল সমঝোতা ও সহাবস্থানের সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন। জবাবে আমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত্বাবধায়ক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। এসব করা সম্ভব নয়।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব দিয়েছি। বিএনপি আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোন কথা বলেনি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। কোন সহিংসতার আশঙ্কা আছে কিনা জানতে চেয়েছে। আমরাও বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat