ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৬৭৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। কাজ নয়, কাজের বাইরের বিষয়েই এখন বেশি আলোচনায় তিনি। একদিকে তাঁকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন পাঠিয়েছে। অপর দিকে শোনা যাচ্ছে, নতুন প্রেমের মজেছেন শ্রদ্ধা।
বেশিদিন হয়নি শ্রদ্ধার ব্রেকআপের খবর সামনে এসেছে। আর এরই মধ্যে চর্চায় শ্রদ্ধার এই নতুন প্রেম। গুঞ্জন রটেছে, শ্রদ্ধা এখন লেখক রাহুল মোদির প্রেমে পড়েছেন। আর তাঁরা একে অপরের সঙ্গে ডেট করছেন। শ্রদ্ধার ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির লেখক হলেন রাহুল। জানা গেছে, এই ছবির সেট থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে।
তবে এ ব্যাপারে তাঁরা এখনো কিছু বলেননি। শ্রদ্ধা কাপুর আর রণবীর কাপুর অভিনীত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিটি চলতি বছর মুক্তি পেয়েছিল। লাভ রঞ্জন পরিচালিত ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল।
ছোটবেলার বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গে একসময় প্রেমে ভেসেছিলেন শ্রদ্ধা। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল তাদের ব্রেকআপ হয়ে গেছে শ্রদ্ধা কাপুরের। রোহন শ্রেষ্ঠার আগে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। ‘আশিকি টু’ ছবির সেট থেকে তাঁদের প্রেমের গাড়ি চলতে শুরু করেছিল। কিন্তু পরে শ্রদ্ধা আর আদিত্যর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।
এদিকে মহাদেব গেমিং অ্যাপ মামলার জিজ্ঞাসাবাদের জন্য শ্রদ্ধা কাপুরকে ইডি সমন পাঠিয়েছে। শ্রদ্ধা ছাড়া আরও অনেক তারকার নাম এ মামলার সঙ্গে জড়িয়ে পড়েছে। এ তালিকায় আছে রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, হিনা খানদের মতো তারকারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat