ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দাম্পত্য কলহের জেরে জেলার জামালগঞ্জে তিন শিশু সন্তানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। বিষ প্রয়োগকারী মা যমুনা বেগমের অবস্থাও আশংঙ্কাজনক। পুলিশ তাদের পিতা জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
নিহত সন্তানেরা হলেন- ছেলে তানজিদ হোসেন (১৫), মেয়ে সাকিরা আক্তার (১৩) ও ছোট ছেলে সাহেদ মিয়া(৬)। 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাতে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীর আলমের সাথে জুয়া খেলা নিয়ে তার স্ত্রী যমুনা বেগমের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। রোববার সকাল ১০টায় স্বামী জাহাঙ্গীর আলম বাড়িতে না থাকার সুবাদে স্ত্রী যমুনা বেগম তার ছেলেকে দিয়ে স্থানীয় বাজার থেকে মিষ্টি আনান। পরে মিষ্টির সাথে বিষ মিশিয়ে প্রথমে তিন সন্তানকে মিষ্টি খাওয়ায়। এরপর নিজে বিষ মিশ্রিত মিষ্টি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 
স্থানীয় লোকজন তাদেরকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাদেরকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আসার সময় রাস্তায় তিন সন্তানের মৃত্যু হয়। এ সময় জেলা সদর হাসপাতালে আসার পর কর্তব্যরত ডাক্তার মো. শফিকুল ইসলাম তিন সন্তানকে মৃত ঘোষণা করলেও যমুনা বেগমের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে বেলা ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. শফিকুল ইসলাম জানান, জেলা সদর হাসপাতালে আসার আগেই রাস্তায় তিন সন্তান মারা যায়। গুরুতর যুমনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে প্রেরণ করা হয়েছে। 
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস জানান, পুলিশ ইতিমধ্যে নিহতদের পিতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat