ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৬০৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এসি মিলানের কঠিন সপ্তাহের ইতি ঘটালেন রাফায়েল লিও। গতকাল সিরি এ’ লিগের ম্যাচে তার একমাত্র গোলে ভেরোনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে এসি মিলান। এই জয়ে টেবিল টপার ইন্টার মিলানের সহাবস্থানে পৌঁছে গেছে ক্লাবটি। শনিবার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে সাসুলোর কাছে ৪-২ গোলে হেরেছে জুভেন্টাস। এটি ছিল চলতি মৌসুমে জায়ান্ট ক্লাবটির প্রথম হার। 
গতকাল সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচের অস্টম মিনিটে এসি মিলানের হয়ে একমাত্র গোলটি করেছেন পর্তুগাল উইঙ্গার লিও। এই জয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ঠাই পেয়েছে এসি মিরান। তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলানেরও সংগ্রহ সমান ১২ পয়েন্ট। 
ইনজুরির কারণে অধিনায়ক ডেভিড ক্যালাব্রিয়া এবং ফরাসি জুটি মাইক মেগনান ও থিও হার্নান্দেজের অনুপস্থিতিতে লিও’র জয়সুচক ওই গোলটি টনিকের মতো কাজ করেছে এসি মিলান শিবিরে। 
গত সপ্তাহের শেষভাগে নগর প্রতিদ্বন্দ্বি ইন্টার মিলানের কাছে পরাজিত হবার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচেও নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে এসি মিলান। ফলে গতকালের এই জয়ে পুর্ন তিন পয়েন্ট সংগ্রহ করেত পেরেছে তারা। 
কালাব্রিয়ার অনুপস্থিতিতে মিলানের নেতৃত্ব কাঁধে তুলে নিয়ে বাজে পারফর্মেন্সের কারণে সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন লিও। এমনকি নিউক্যাসলের বিপক্ষে ব্যাকহিলে গোল করতে গিয়ে পড়ে যাওয়ার পর তাকে নিয়ে কৌতুকও করেছিলেন অনেকে।  
ম্যাচ শেষে মিলানের কোচ স্টেফানো পিওলি বলেন,‘ তাকে (লিও) এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে  এসব বিষয়কে (সমালোচনা) কাটিয়ে উঠতে হবে এবং  প্রচুরর চাপ সামাল দিতে হবে।’ 
আকস্মিক  শিলাবৃস্টির কারণে আধাঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের আগে ইতালীর সাবেক রাষ্ট্রপতি জর্জিও নাপোলিটানোর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ৯৮ বয়সে গত শুক্রবার মৃত্যুবরণ করেছেন সাবেক ওই রাষ্ট্রপ্রধান।
শনিবার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ল্যাৎসিও এবং মোঞ্জা। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে সিরো ইমোবিলের গোলে এগিয়ে যায় ল্যাৎসিও। ৩৬ মিনিটে মোঞ্জার হয়ে গোলটি পরিশোধ করে দেন রবার্তো গ্যাগ্লিয়ার্ডিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat