ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া বলেছে, তারা রোববার ক্রিমিয়ার বেশ কয়েকটি স্থানে, মস্কোর উপকণ্ঠে এবং দ’ুটি সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার হামলার প্রথম থেকেই ক্রিমিয়া ইউক্রেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিন্তু কিয়েভ কৃষ্ণ সাগর উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়ায় সম্প্রতি সেখানে হামলা জোরদার করা হয়েছে। মস্কো ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়।
জুনের শুরুতে ইউক্রেন তাদের পাল্টা হামলা শুরু করার পর থেকে রাশিয়া ধারাবাহিকভাবে কিয়েভের ড্রোন হামলা মোকাবেলা করতে হচ্ছে। এসব ড্রোন হামলায় রাজধানী মস্কোসহ বিক্ষিপ্তভাবে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববারের হামলার ব্যাপারে ট্রেলিগ্রামে বলেছে, ‘ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব আকাশে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকানো হয়েছে। এছাড়া মস্কো অঞ্চলের ইস্ট্রা ও ডোমোদেদোভা জেলা, বেলগোরোদ এবং ভোরোনেজ অঞ্চলেও কিয়েভের ড্রোন ভূপাতিত করা হয়।’
এসব ড্রোন হামলার বেশিরভাগই রোববার ভোরে চালানো হয়।
টেলিগ্রামে হালনাগাদ করা তথ্য অনুযায়ী, রোববার ক্রিমিয়ার আকাশে ৯টিসহ মোট ১৩টি ড্রোন ধ্বংস করা হয়।
এসব হামলায় কেউ হতাহত বা সম্পদের কোন ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে মস্কোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat