ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৫৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একইসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৯৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৯৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা ৯৯৪ ও সারা দেশের অন্যান্য অঞ্চলে এক হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ঢাকায় আট; অন্যান্য অঞ্চলে ৬ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫২১; সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২০৯ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট তিন হাজার ৩০৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ঢাকার হাসপাতালগুলো থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১০০ জন। অন্যান্য অঞ্চল থেকে দুই হাজার ২০৬ জন।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৪৮ হাজার ৩২৮ জন। ঢাকায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬৯ জন। বাকি ৮১ হাজার ২৬৯ জন অন্যান্য অঞ্চলগুলোয়। ঢাকার হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ২৯৭ জন। অন্যান্য অঞ্চলগুলোর হাসপাতালে রয়েছেন পাঁচ হাজার ৫৭৪ রোগী। হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat