ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭৮৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আগত বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে তা দেখা গেছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইউক্রেন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিতর্কিত বৈশ্বিক ইস্যু নিয়ে দু’দিনের আলোচনার জন্য নয়াদিল্লিতে আগত বেশিরভাগ বিশ্ব নেতাদের সাথে মোদি করমর্দন করেন।
তবে এই সপ্তাহান্তে জি-২০ আফ্রিকান ইউনিয়নকে তার স্থায়ী সদস্য পদে স্বাগত জানাবে বলে আশা করায়, তিনি গ্রুপিংয়ের চেয়ার এবং কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানান।
‘জি-২১’তে ব্লকের সম্প্রসারণ মোদির জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয় হবে। কারণ, তিনি আগামী বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হবেন এবং এই বছর ফোরামের সম্মেলনের স্বাগতিক দেশ হয়ে মোদি একজন আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক হিসেবে তার ভাবমূর্তি উজ্জল করার সুয়োগ পেলেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর বিভক্তির কারণে সদস্যদের মধ্যে ঐকমত্য পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং এবারের শীর্ষ সম্মেলনে পুরোপুরি এড়িয়ে গেছেন।
মস্কো ইউক্রেনে আগ্রাসনের আন্তর্জাতিক নিন্দাকে জলাঞ্জলি দিতে মিত্রদের চাপ অব্যাহত রেখেছে এবং যৌথ পদক্ষেপের জন্য একটি বড় বাধা হয়ে দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat